সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গৌরনদীতে নির্বাচনের আড়াই মাস পর স্কুল থেকে ব্যালটের মুরিপত্র উদ্ধারে তদন্ত কমিটি গঠন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১:৩১ অপরাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাস পর ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বাঘমারা-বড়দুলালী প্রাথমিক বিদ্যালয়ের আলমিরা থেকে দুইশ’ ব্যালট পেপারের মুরিবই উদ্ধারের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার আহবায়ক করে গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিলকে সদস্য সচিব ও মৎস্য কর্মকর্তা আবুল বাশারকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করার সত্যতা স্বীকার করে মঙ্গলবার সকালে বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনের আড়াই মাস পর বিদ্যালয় থেকে ব্যালটের মুড়িপত্র উদ্ধারের বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ঘটনার রহস্যে উদ্ঘাটনের জন্য কমিটি গঠন করেন তিনি। এর আগে সোমবার বিকেলে তদন্ত কমিটি গঠন করেন তিনি।
তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য রবিবার দুপুরে বার্থী ইউনিয়নের বাঘমারা বড় দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আলমিরায় কলম খুঁজতে গিয়ে দুইশ’ ব্যালট পেপারের মুরিপত্র খুঁজে পায় ওই বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মিন্টু বয়াতি। পরবর্তীতে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী খায়রুল আহসান অভিযোগ করে বলেন, বিগত ইউপি নির্বাচনে ব্যাপক দূর্নীতির করে আমাকে পরাজিত করার অভিযোগ করেছিলাম কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। এখন স্কুলের আলমিরা থেকে ব্যালট পেপারের মুড়িপত্র উদ্ধার হওয়ায় অনিয়ম ও দূর্নীতির বিষয়টি পরিস্কার হলো। একই অভিযোগ করেন পরাজিত সংরক্ষিত সদস্য প্রার্থী শিপ্রা রানী। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর