শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে জাতীয় শোক দিবসে আলোচনা সভা

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জোনাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৪ নং ওয়ার্ড যুবলীগ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

জোনাইল ইউনিয়নের চামটা মোড়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে সম্পাদক শামিম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জোনাইল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ,প্রবীন আ’লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, বনপাড়া পৌর আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলী মিঠু, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন- মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী আওয়ামী যুবলীগকে আরো সু-সংগঠিত হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকের যুবলীগ আগামীর দৃঢ় নেতৃত্ব বলে বিশ্বাস করি।

আলোচনা শেষে ১৫ ও ২১ শে আগষ্ট এ সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর