শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শেবাচিমে করোনার উপসর্গ নিয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল আটটার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভোলার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম খলিলুর রহমান (৪৯) মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে এবিএম খলিলুর রহমান জ্বর ও কাশি নিয়ে শেবাচিমে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট এখনও আসেনি। এরই মধ্যে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি বরগুনার তালতলী। তিনি ২০১৪ সালে ভোলার লালমোহনে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই বছরেই তিনি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত ভোলায় কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর