শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে পৌর কর পুনঃনির্ধারণের মতবিনিময়

মো. আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার কর পুনঃনির্ধারণ করার নিমিত্তে পৌরবাসীর সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভা চত্বরে ৬নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।

মেয়র শাহনেওয়াজ বলেন, সামর্থ্যবানরা ঠিকমতো পৌরকর পরিশোধ করছেন না অথচ গরিব মানুষরাই নিয়মিত কর পরিশোধ করছেন। পৌরসভার উন্নয়নে নিয়মিত কর পরিশোধ করার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। সভায় অন্যদের মধ্যে আওয়ামীলীগের প্রবীণ নেতা মো. ইসমাইল হোসেন মাস্টার, সাবেক উপাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম মণ্ডল ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল বারী, পৌর সচিব হাফসা শারমিন, কাউন্সিলর মো. রাশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় পৌরকর সহনীয় করার দাবিতে বক্তব্য রাখেন ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ফকির, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, রবিউল করিম মুন্সি, আলহাজ্ব শাহাদৎ হোসেন, শিক্ষক মো. শাহজাহান আলী, সাংবাদিক আলী আক্কাছ, দিলীপ কুমার ঘোষ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর