মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রাজের কার্যালয় থেকে সেক্স টয়সহ ‘বিশেষ বিছানা’ উদ্ধার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সেক্স টয় ও একটি বিশেষ বিছানা উদ্ধার করা  হয়েছে।

সূত্র জানিয়েছে, রাজের কার্যালয়ে একটি কক্ষ পাওয়া গেছে। সেখানে একটি বিশেষ বিছানা রয়েছে। সেই বিছানাতে পর্নোগ্রাফি বানানো হতো বলেও জানা গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়।

এর আগে চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরীমনিকে আটকের পরই রাজের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এরপর রাত পৌনে ১২টায় তাকেও র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে বনানীর ৭ নম্বর সড়কে নজরুল ইসলাম রাজের কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। পরে তাকে আটক করা হয়। তার কার্যালয় থেকে বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি,  সেক্স টয় উদ্ধার করা হয়। রাত পৌনে ১২টায় তাকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও বলেন, আটক পরীমনি, পিয়াসা, মৌ এবং তাদের সহযোগী শরফুল হাসান (শুভ) এরা সবাই নজরুল রাজের ছাতার তলায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছিল। নজরুল রাজের সমন্বয়ে চক্রের সদস্যরা লেটনাইট পার্টির নামে মদ-মাদক ও নাচের আসর বসিয়ে সেখানে আসা সমাজের প্রভাবশালী, শিল্পপতি, বিত্তবান ব্যবসায়ী ও উচ্চবিত্তের সন্তানদের মোবাইল ফোনে ভিডিও ধারণ ও স্থির ছবি তুলে ব্ল্যাকমেইলিং করে মোটা অংকের টাকা আদায় করতেন। ব্ল্যাকমেইলিং এই চক্রে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর