মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে কৃষকের সংবাদ সম্মেলন

মো:আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৪:২৬ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি থেকে রক্ষা পেতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভুগি কৃষক রমজান আলী ও তার পরিবার। শনিবার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দেবোত্তর গরীলা গ্রামে নিজ বাসায় ওই সংবাদ সম্মেলন করা হয়।
ভুক্তভুগি কৃষক রমজান আলী লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তার প্রায় ২৫ বিঘা জমি রয়েছে। সেখানে দীর্ঘদিন যাবৎ পুকুরে মাছ চাষে জীবিকা নির্বাহ করেন। কিন্তু তার চাচাতো ভাই একই এলাকার গোলাম মোস্তফা, মুর্শিদ, মহিদুল ও মহাসিন জোড়পুর্বক তার জমি দখল করার চেষ্টা করছেন। বিভিন্নভাবে নির্যাতন হয়রানীও করছেন। এছাড়াও ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে তার নিজ বাড়িতেও একাধিকবার হামলা চালিয়েছেন। প্রশাসনের প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোড় দাবি জানান তিনি।
এ বিষয়ে প্রতিপক্ষ মহিদুল ইসলাম মুঠোফনে জানান, তাদের জমিতেই দখল করে মাছ চাষ করেছেন রমজান আলী। এ নিয়ে একাধিকবার শালিশী বৈঠক হলে আমাদের পক্ষেই রায় হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর