শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সবাইকে মাস্ক পরার অঙ্গীকার করালেন প্রতিমন্ত্রী পলক

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

মহামারী এই করোনাকালীন সময়ে সবাইকে মাস্ক পরার অঙ্গীকার করালেন তখ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। রবিবার সকালে নাটোরের সিংড়া পৌরসভার জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয় ও কতুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১১শত পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরন কালে উপস্থিত সকলকে মাস্ক পড়ার এই অঙ্গীকার করান তিনি। পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আমার গ্রাম আমার শহর ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। সিংড়ায় ১২বছরে প্রতিটি গ্রামে রাস্তা ঘাট উন্নয়ন হয়েছে। তিনি বলেন “মাস্ক আমার সুরক্ষা সবার”।

 

করোনকালীন সময়ে ইতিমধ্যে সিংড়া উপজেলায় ২লাখ মাস্ক বিতরণ করা হয়েছ এবং আরো ২লাখ মাস্ক বিতরণ করা হবে । এছাড়া আমরা সিংড়া পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ৪০টি করোনা প্রতিরোধক স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন করেছি। প্রতিমন্ত্রী বলেন আমরা যেমনভাবে সেন্ডেল পায়ে প্রতিদিন বাড়ী থেকে বের হই ঠিক তেমনিভাবেই মাস্ক পরে বাড়ী হতে বের হওয়ার অভ্যাস গড়ে তুলবো। মহামারী করোনায় দেশে ১৬হাজার মানুষ মারা গেছে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। কাজেই আমরা মাস্ক পরে নিজেকে যেমন নিরাপদ রাখব, পরিবার ও দেশকেও তেমনি নিরাপদ রাখব। তিনি বলেন, মহামারীর এই সময়ে দেশ ডিজিটাল হয়েছে বলেই আমরা আজ ঘরে বসেই ছেলে মেয়েদের পড়া লেখা করাতে পারছি। ঘরে বসে ডিজিটাল হাটে কোরবানির পশু ক্রয় করতে পারছি।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল, গোল-ই আফরোজ সরকারী কলেজ ছাত্র সংসদের ভিিপ সজীব ইসলাম জুয়েল,গণমাধ্যম কর্মী, স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর