শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শেবাচিমে করোনা আক্রান্তসহ চারজনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে করোনা আক্রান্ত এক নারীসহ উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এসএম মনিরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ নিয়ে শুক্রবার দিবাগত রাতে করোনা ওয়ার্ডে ভর্তির সাথে সাথে মৃত্যু হয়েছে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির।

 

তার বাড়ি পটুয়াখালীর দুমকী উপজেলার আন্দারিয়া গ্রামে। একইদিন রাতে ইউনুস হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি একই উপজেলার লেবুখালী এলাকার কাশেম হাওলাদারের পুত্র। ওইদিন সন্ধ্যায় নগরীর ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিরন চন্দ্র সরকারের পুত্র ধলু সরকার (৬৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে মৃত তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এছাড়া পরীক্ষায় করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

অপরদিকে জেলায় নতুন করে ১০জন পুলিশ সদস্যসহ ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ৮৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি করোনা আক্রান্ত দুইজন ব্যক্তি সুস্থ্যতা লাভ করেছেন। ফলে মোট ১২৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর