শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস সনাক্তকরণে ফ্রি টেস্ট ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে ফ্রি করোনা টেস্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আজ ৩ জুলাই শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন।

বনপাড়া পৌর শহর সহ আশেপাশের ইউনিয়নে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এই ফ্রি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, আমেনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আনছারুল হক, স্বদেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওয়ালিউল ইসলাম, অন্যদের মধ্যে প্রবীণ আ.লীগ নেতা আসন্ন বনপাড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রত্যাশী আব্দুস সোবহান প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জোয়াড়ি ইউপি সদস্য ফেরদৌস-উল-আলম, আবুল কালাম আজাদ,বনপাড়া পৌর যুবলীগ নেতা জাকির হোসেন সরকার, নাহিদ পারভেজ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর