শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

৩৩৩ নম্বরে ফোন দিলেই খাবার পাচ্ছেন দুস্থরা

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষ ৩৩৩ নম্বরে ফোন দিলেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী। করোনায় বিপর্যস্ত এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবারের প্যাকেট পৌঁছে দিয়ে আসছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে পৌরসদরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় ওই ত্রাণ দিতে গিয়ে ইউএনও মো. তমাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ পর্যন্ত ৩৩৬ পরিবারকে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাবারের জন্য আবেদন জানানো প্রকৃত দুস্থ ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চালসহ ডাল ও তেল দেওয়া হচ্ছে।

হেল্প লাইনের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছাতে সহযোগিতা করছেন সেচ্ছাসেবক টিমের সদস্যরা। করোনা বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের জন্য এ সেবা চলমান থাকবে বলে জানান তিনি। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল সহ স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর