শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে ৩৩ রোগী পেলো সাড়ে ১৬ লাখ টাকার চেক

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩ জন দুস্থ ও অসহায় রোগীর মাঝে ১৬ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১২ জন ক্যান্সার, ১২ জন কিডনী, একজন লিভার সিরোসিস, ৬ জন স্ট্রোকে প্যারালাইজড ও ২ জন জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার লিপি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এসময় আর্থিক সহায়তার জন্য আবেদনকারী রোগীরাসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ৩৩ জন রোগীকে চেক হস্তান্তর করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর