শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট পেশ

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অধিবেশনে রাজস্ব ও উন্নয়ন খাতে আগত মোট ৪১ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ব্যতিত সর্বমোট ২৬ কোটি ৭৯ লাখ ২৩ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করা হয়।

রোববার বেলা ১১ টায় পৌর ভবনে মেয়র মো. শাহনেওয়াজ আলী ওই বাজেট পেশ করেন। বাজেট সভায় বক্তব্য রাখেন পৌর হিসাবরক্ষক আ আ ম সাঈদ শাহরিয়ার আব্বাসী, আওয়ামীলীগ নেতা আলহাজ আব্দুল বারী, কাউন্সিলর শেখ সবুজ, সহকারী কর আদায়কারী জাকির হোসেন, আলী আক্কাছ, মজিবুর রহমান মজনু, আবু হেনা মোস্তফা কামাল প্রমূখ। এসময় পৌর সচিব হাফসা শারমিন ও কাউন্সিলরবৃন্দ সহ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাজেট অধিবেশনে মোট রাজস্ব ও উন্নয়ন আয় ২৭ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৭১৫ টাকাসহ উন্নয়ন খাতে আগতসহ আয় দেখানো হয়েছে ১১ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকা ও রাজস্ব খাতে আগতসহ আয় দেখানো হয়েছে ১৬ কোটি ১ লাখ ৪০ হাজার ২৬৫ টাকা। এছাড়া রাজস্ব ব্যয় ১৫ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৫২৬ টাকা এবং রাজস্ব স্থিতি ৩ লাখ ২২ হাজার ৭৩৯ টাকা দেখানো হয়েছে। উন্নয়ন খাতে স্থিতি শুন্য রেখে মোট আয় ও ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ১৯ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর