শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে সলিম মুন্সি (৫৫) নামের এক ব্যাক্তির পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরের অন্তত সাত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিল গরিলায় এ ঘটনা ঘটে। তিনি উপজেরার শলিষাহাট গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় শুক্রবার বড়াইগ্রাম থানায় অজ্ঞাত আসামীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন সলিম মুন্সি ।

অভিযোগ সুত্রে জানা যায়,বিল গরিলায় ১৩ বছরের জন্য লিজ নিয়ে ৪ বিঘা জমিতে পুকুর করে গত পাঁচ বছর যাবৎ কার্প জাতীয় মাছের চাষ করে আসছিলেন। এ বছরও একই জাতীয় মাছ চাষ করেছেন। বর্তমানে মাছ প্রায় বিক্রির উপযোগি হয়ে উঠেছে। এরমধ্যেই অজ্ঞাত দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। সকালে স্থাণীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি পুকুরে মরা মাছ ভাসতে দেখতে পান।

সলিম মুন্সি বলেন,আমার কারো সাথে দ্বন্দ বা শত্রুতা নেই। কে বা কারা আমার এই ক্ষতি করল আমি তা বুঝতে পারছি না। আমি গরীব মানুষ অনেক কষ্ট করে এই মাছ গুলো চাষ করেছি। এই ক্ষতির ফলে আমি নিঃস্ব হয়ে গেলাম।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর