শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে ‘ঘর’ পেল আরো ১৩৫ পরিবার

আখলাকুজ্জামান, গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ঘর’। নাটোরের গুরুদাসপুরেও ১৩৫টি গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে ওই ঘরের চাবী প্রদানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, বীর মুক্তিযোদ্ধা ও নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গসহ উপকারভোগীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন জানান, দ্বিতীয় পর্যায়ে গুরুদাসপুরে মাথা গোঁজার ঠাই পেলো ১৩৫টি ভূমি ও গৃহহীন পরিবার। এরআগে প্রথম পর্যায়ে উপজেলায় ৫০টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়। সরকারের যত প্রকল্প রয়েছে, তার মধ্যে এটি একটি সফল প্রকল্প। অনেক গৃহহীন পরিবারের স্বপ্ন পুরন হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন তৃতীয় পর্যায়ে গৃহহীন থাকবে না কেউ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর