শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নারী-শিশুর উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে শিশু ও নারীর উন্নয়নে দিবসব্যাপী সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহায়তায় শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথিসহ বক্তারা বলেন, নারী ও শিশুদের রক্ষার্থে দেশে ভালো ভালো আইন আছে। আইনগুলোর প্রয়োগ হলে তারা রক্ষা পাবেন। তাছাড়া স্মার্টফোনের কারণে কিশোর তরুনদের মধ্যে চারিত্রিক অবনতি ঘটছে। তাদের রক্ষার্থেও অভিভাবকসহ সবাইকে ভূমিকা রাখতে হবে। এছাড়া নারী ও শিশুর স্বাস্থ্য তথ্য উপস্থাপন, পদ্মা সেতুসহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে এবং করোনা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর