শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে প্রসাশনের হস্তক্ষেপে কিশোরির বাল্যবিয়ে বন্ধ

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে এক কিশোরির বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় ওই বিয়ে বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা এই বাল্যবিয়ে বন্ধ করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, গুরুদাসপুর উপজেলায় মেয়েটির বাবার বাড়ি। প্রায় দুই বছর আগে বাবা মারা গেলে মায়ের সাথে বনপাড়া পৌরসভা এলাকায় নানার বাড়িতে থাকত। সে একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে নানা জোড় করে বিয়ে দিচ্ছে এমন সংবাদ আসে ইউএনওর কাছে। পরবর্তীতে স্থাণীয় কাউন্সিলর শরিফুন্নেসা শিরিনসহ ওই ছাত্রীর নানার বাড়ী গিয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দিলে তারা বিষয়টি অনুধাবন করতে পেরে মুচলেকা দিয়ে বিয়ে বন্ধ করে দেন। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাল্যবিয়ে দেশ ও সমাজের জন্য অভিশাপ। বাল্যবিয়ে থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতনতার পাশাপশি সহযোগিতার হাত বাড়াতে হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর