শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে মোট আক্রান্ত ১৩৯ ও সুস্থ ১০৬ জন ; ৯ জনের নমুনা পরীক্ষায় ৮ জনেরই করোনা পজিটিভ

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনই করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৯ জনে। শনিবার (১২ জুন) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এ তথ্য দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার প্রথম ঢেউয়ে ৯৩ জন আক্রান্ত হয় এবং দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ৪৬ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১০৬ জন। এদিকে গত দুইদিনের তুলনায় বেড়েছে সংক্রমণের হার। গত বৃহস্পতিবার ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজিটিভ আসে। কিন্তু শনিবার ৯ জনের নমুনা পরীক্ষায় ৮ জনেরই করোনা পজিটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের দায়িত্বরত মুঞ্জুরুল আলম এ তথ্য দেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, করোনা আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মাস্ক ছাড়াই ঠাসাঠাসি করে হাটেবাজারে চলাফেরা করায় এবং স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনার সংক্রমণ আরো বাড়তে পারে বলে জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর