শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে গৃহবধূকে গলা কেটে হত্যার আসামি গ্রেফতার

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে গৃহবধু শাহীনুর খাতুনকে গলা কেটে হত্যার আসামী মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেসবিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের। তিনি জানান, পরকীয়ার জন্যে ঘৃণায় প্রতিশোধ থেকে এই হত্যাকান্ড ঘটেছে বলে তদন্তে উঠে এসেছে। হত্যাকান্ডের শিকার শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলাম অভিযুক্ত হত্যাকারী মতিউরের স্ত্রী আছমা খাতুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

এরই জেরে প্রতিশোধ নিতেই ৩ জুন রাত্রি দেড়টার দিকে মতিউর তার গরুর ঘাসকাটা হাসুয়া নিয়ে রাশেদের বাড়িতে যায় এবং চুপিচুপি শাহিনুর খাতুনের ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় ৯ মাসের গর্ভবতী শাহিনুর খাতুনকে হাসুয়া দিয়ে জবাই করে। শাহিনুরের মৃত্যু নিশ্চিত করার জন্য তার ২ পায়ের মাংস কেটে দেয়।

তদন্তে মতিউরের সম্পৃক্ততা পেয়ে তদন্তকালে প্রাপ্ত তথ্যাদি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অত্র হত্যা কান্ডের সাথে জড়িত অপর সন্দিগ্ধ মতিউর রহমানকে তার নিজ বাড়ি উপজেলার ভবানীপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর