বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে গ্রেফতার ৩

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে পর্নোগ্রাফি সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ৩ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ৫। সোমবার সন্ধ্যায় মেজর মোঃ সানরিয়ার নেতৃত্বে উপজেলার মৌখাড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার আগ্রান গ্রামের মৃত রাজ্জাকের ছেলে মৌখাড়া বাজারের সেলিম স্টোরের সেলিম রেজা,নিশ্চিন্তপুর গ্রামের আলিমের ছেলে মৌখাড়া বাজারের ওয়াসিম টেলিকমের ওয়াসিম রেজা ও মৌখাড়া বাজারের শাহাদৎ হোসেনের ছেলে মৌখাড়া বাজারের শাহিন টেলিকমের শাহিন আলম।

র‍্যাব ৫ নাটোর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ সানরিয়া জানান, ওই তিন কম্পিউটার দোকানি পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষন করে আসছিলো এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করে আসছিলো। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩ টি সিপিইউ ও ৩ টি হার্ডডিক্স জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তরের কথা স্বীকার করেছে তারা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর