বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাপিলা ইউনিয়নে উন্মুক্ত বাজেট পেশ

মোঃআখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বাজেটে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আর্থসামাজিক উন্নয়নসহ দুর্যোগ মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় চাপিলা ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন ভুট্টুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. আজহারুল ইসলাম। ইউপি সচিব জানান, এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৪৬৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ১৬৭ টাকা। এছাড়া উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯ হাজার ৪৬৭ টাকা। রাজস্ব আয় ২৪ লাখ ৮৮ হাজার ও ব্যয় ধরা হয়েছে ২২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা। একইসাথে উদ্বৃত্ত ২ লাখ ১২ হাজার ৩০০ টাকার বাজেট পেশ করেন ইউপি সচিব।সভায় চাপিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর