বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগের তিনদিন পর থানায় মামলা

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

অবশেষে শিশুকন্যা হাবিবাকে ধর্ষণ চেষ্টার তিনদিন পর গুরুদাসপুর থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে উপজেলার দড়িকাছিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা মানববন্ধন করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। এর পরপরই বুধবার দুপুরে থানায় রেকর্ড হয় মামলাটি। হাবিবা ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মশিন্দা পূর্বচরপাড়া গ্রামের শহিদুলের মেয়ে হাবিবা (৭) গত রবিবার দুপুরে (২৩মে) তার চাচা আনসার আলীর বাড়ীতে যাওয়ার পথে আম দেওয়ার কথা বলে পুকুরপাড়ে ডেকে নিয়ে যান একই গ্রামের হাদীর ছেলে কুদ্দুস (৫০)। এসময় কুদ্দুস তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কুদ্দুস পালিয়ে যান। ঘটনার দিনই শিশু হাবিবা থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দেয়।
ওই অভিযোগ মামলার নথিভুক্ত না হওয়ায় মানববন্ধন করেন এলাকাবাসী। এদিকে কুদ্দুস ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শিশুটির বাবা শহিদুল বলেন, আমরা হয়রানীর শিকার হয়েছি। তারপরও ন্যায়বিচার পাওয়ার আশা করছি।

এ ব্যাপারে ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর