বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

গুরুদাসপুরে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মো:আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা-রুহাই এলাকার একটি ডোবা থেকে উজির আলী (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের রহস্য উদঘাটনের চেষ্টা করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে নিজ বাসা থেকে নিখোঁজ হয় উজির আলী। অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়না তার। মঙ্গলবার ভোরে রুহাই এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন এলাকাবাসী। রাতে হালকা বৃষ্টির সাথে মেঘের গর্জন হচ্ছিলো। তখন বজ্রপাতে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে তার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে পরিবার ও এলাকাবাসীর মতে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে যে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর