সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

ফেনীতে ৩৩৩ নম্বরে কল করলেই মিলছে খাদ্য সহায়তা

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: রবিবার, ৯ মে, ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ

ফেনীতে ৩৩৩ নম্বরে কল করে প্রতিদিন খাদ্য সহায়তা পাচ্ছেন করোনাকালে সংকটে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধমে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ৩৩৩ নম্বরে সহায়তা চেয়ে অনেকে যোগাযোগ করেছেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে তাদের সহায়তা দেওয়া হচ্ছে। সময় বাড়ার সঙ্গে এ কার্যক্রমে মানুষের সাড়া বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে সহায়তা পাওয়া একজন জানান, করোনার প্রভাবে দীর্ঘ সময় ধরে চাকরি নেই। এ পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে কল দেওয়ার একদিন পর সহায়তা পেয়েছি। চলতি পরিস্থিতিতে এটি অনেক বড় পাওয়া। সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ‘৩৩৩ কল সেন্টার’ জাতীয় তথ্য ও সেবা দিতে কাজ করছে, যার সার্বিক সহযোগিতায় রয়েছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর