মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আসামীদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে মানববন্ধন

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধে বাবলু সাকিদার নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আনোয়ার ও আয়নাল। প্রতিপক্ষরা একই এলাকার কিফাতুল্লা প্রামানিকের ছেলে। গত ২৮ মার্চ রাতের এ হত্যাকান্ডের দীর্ঘ আটদিন পেরিয়ে গেলেও আসামীদের আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের পরিবার-পরিজন নিরুপায় হয়ে রোববার সকালে উপজেলার নওপাড়া এলাকায় আসামীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- নিহত বাবলুর স্ত্রী হাজেরা বেগম, ছেলে লোকমান হোসেন, মেয়ে খালেদা খাতুন, সমাজসেবক মমিনসহ অনেকে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আসামী পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর