মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়াইগ্রামে বোনের হাতে ভাই খুন; আটক ২

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বোন উম্মেহানি বেগমের (৩২) লাঠির আঘাতে ভাই মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উম্মেহানী বেগম, মানিক ও নিহত মনিরুল চকপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের সন্তান। এঘটনায় মনিরুল ইসলামের সৎ বোন উম্মেহানি ও ভাই মানিক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মনিরুল পাঁচ হাজার টাকা ধার নিয়ে ছিলেন বড়ভাই মানিকের নিকট থেকে। দীর্ঘদিন ধার পরিশোধ না করায় দ্বন্দ্বের জেরে মনিরুলের একটি ছাগল নিয়ে বেধে রাখে মানিকের বউ শরিফা বেগম। এইনিয়ে বিতর্কের একপর্যায়ে উপস্থিত সৎবোন উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি ও ঘটনা তদন্ত শেষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর