শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

দোড়া ইউনিয়নের খেটে খাওয়া-দুঃখী মানুষের আস্থার ঠিকানা জলিল

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: রবিবার, ৪ এপ্রিল, ২০২১, ৯:৫৬ অপরাহ্ন

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়নের কৃতি সন্তান,বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ রাজশাহী’র কার্যকারী সভাপতি আব্দুল জলিল বিশ্বাস এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন। একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি, এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।এলাকার জনগন বলেন, ব্যাপক উন্নয়নের স্বার্থে তার মত মানুষেরই প্রয়োজন। তারা জলিলকে পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।জলিল বলেন,আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে চলেছি। তিনি আরো বলেন, জনগন আমাকে ভালবাসে, তারা সর্বদা আমার পাশে আছে,আমি নিজ উদ্যোগে করোনাকালে গরীব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী দিয়েছি,মাস্ক বিতরণ করেছি,সর্বদা সব সময় চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। জনগন আগামী ইউপি নির্বাচনে দোড়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাকে দেখতে চাই তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাই, আমি যদি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই,তবে ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর