মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গুরুদাসপুরে মাস্ক বিতরণ ও প্রচার অভিযান শুরু

মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাটোরের গুরুদাসপুরে মাস্ক বিতরণ ও প্রচার অভিযান শুরু হয়েছে। গুরুদাসপুর থানার মোড়ে, বাজারে ও রাস্তার মানুষের মাঝে মাস্ক বিতরণ শেষে হ্যান্ডমাইকিংয়ে করোনা সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির বাস্তবায়নে বৃহস্পতিবার বেলা ১১টায় ওই প্রচার অভিযানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার লিপি এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, আজকে আপনাদের সচেতন করার জন্য আমরা সবাই এসেছি। বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি। আগামিকাল থেকে কাউকে মাস্ক ছাড়া দেখা গেলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসন রাষ্ট্রের নাগরিকদের ভাল রাখতে অবশ্যই কঠোর অবস্থানে যাবে। জেল-জরিমনাও করা হবে। রাত ১০টার পরে অকারণে বিভিন্ন দোকানে টিভি দেখা ও কেরাম খেলা চলবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফার নির্দেশনা বিভিন্নস্থানে ছাপিয়ে দেওয়া হয়েছে এবং মাইকিং করা হয়েছে। অনুগ্রহপূর্বক সবাই এ নির্দেশনা মেনে চলবেন। আমরা সবাই মিলে করোনাকে প্রতিহত করব ইনশাল্লাহ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর