রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ বর্ণাঢ্য আয়োজনে পাবনায় এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও অনুষ্ঠিত হলো এনটিভি”র ২৪তম বছরে পদার্পণ অনুষ্ঠান এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে – নিকোলাস বিশ্বাস উল্লাপাড়া সড়াতৈল ব্রিজ ৫০ বছর হলেও কাটেনি জনদুর্ভোগ দৌলতপুরে হতদরিদ্রদের মাঝে জাতীয় ফল কাঁঠাল বিতরণ আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা

চাটমোহরে ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান,৩ ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৭ মে, ২০২০, ৯:১৪ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরি ও বিক্রির অপরাধে ৩ গুড় ব্যবসায়ীকে আটকের পর জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাহাদুরপুর গ্রামে এবং অমৃতকুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম। এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলেন বাহাদুরপুর গ্রামের আবদুস সালাম। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ওই কারখানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় সেখান থেকে ভেজাল গুড় এবং গুড় তৈরীর উপকরণ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল গুড় তৈরির অপরাধে আবদুস সালামকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনি জরিমানার টাকা দিয়ে মুক্ত হন।

 

এরপর উপজেলার অমৃতকুন্ডা হাটে অভিযান চালিয়ে ভেজাল গুড় বিক্রির সময় দুই গুড় ব্যবসায়ী শাহপুর গ্রামের সৈয়দ আলী এবং বালুদিয়ার গ্রামের আনু মন্ডলকে আটক করা হয়। পরে সৈয়দ আলীর কাছ থেকে ৫ হাজার ও আনু মন্ডলের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভেজাল গুড় একশ’ মণ, ভেজাল গুড় তৈরীর উপকরণ ফিটকিরি ১০ কেজি, চিনি ৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজির), ক্ষতিকর রং এক কেজি, চুন ১০ কেজি জব্দ করে নষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর