সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:১৮ অপরাহ্ন

নড়াইল সদর উপজেলার শেখহাটি গ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা ও দখল নিয়ে আপন ভাইয়ের দুই ছেলের সঙ্গে বিরোধে জড়িয়েছেন দুই ফুফু। বাবার রেখে যাওয়া জমি থেকে উচ্ছেদের আশঙ্কায় নিজেদের প্রাপ্য সম্পত্তি রক্ষার দাবি জানিয়েছেন অসহায় দুই নারী। তাঁদের অভিযোগ, জমির পূর্বনির্ধারিত সীমানা অস্বীকার করে পেছনের অংশে সরে যেতে চাপ দেওয়া হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে জানা যায়, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের শেখহাটি গ্রামের মৃত আব্দুল বারিক মোল্লা তিন ছেলে ও তিন মেয়ে রেখে মারা যান। মৃত্যুকালে তিনি শেখহাটি ৮৩ নম্বর মৌজার আরএস ২৩৮২ নম্বর খতিয়ানের ২৭১ নম্বর দাগে মোট ৭৮ শতাংশ জমি রেখে যান। তাঁর মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে মৌখিকভাবে জমি ভাগ-বাটোয়ারা হয়। সেই ভাগ অনুযায়ী জমির চৌহদ্দি ও অবস্থান নির্ধারণ করে লম্বালম্বিভাবে প্রত্যেকে নিজ নিজ অংশ ভোগদখল করে আসছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের বড় ছেলে গোলাম সরোয়ার নিজের প্রাপ্ত ১৬ শতাংশ জমি বিক্রি করে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বসবাস শুরু করেন। অপর ছেলে ফসিয়ার রহমানের দুই ছেলে বিল্লাল হোসেন ও তামিম হোসেন। তাঁরা একই পরিবারের দুই মেয়েকে বিয়ে করে সংসার শুরু করেন। পরবর্তীতে ফসিয়ার রহমানের মৃত্যুর পর পৈতৃক জমির দখল ও সীমানা নিয়ে বিরোধ দেখা দেয়।

অভিযোগকারী দুই নারী তহমিনা ও বিপাশার দাবি, তাঁদের ভাইপো বিল্লাল ও তামিম বর্তমানে সিঙ্গাপুরে থাকেন। এ সুযোগে তাঁদের শ্বশুরবাড়ির লোকজন ও স্ত্রীরা জমির দখল নিয়ে নানা তৎপরতা চালাচ্ছেন। একপর্যায়ে তাঁদের বোন রোকেয়া বেগম নিজের পৈতৃক প্রাপ্য ৮ শতাংশ জমি ভাইপোদের লিখে দিয়ে চলে গেছেন। এখন অবশিষ্ট দুই বোনের জমিও দখলে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁদের।

তহমিনা ও বিপাশা বলেন, বাবা মারা যাওয়ার পর আমাদের ভাইয়েরা যেভাবে জমি ভাগ করে সীমানা নির্ধারণ করে দখল বুঝিয়ে দিয়েছিলেন, আমরা সেভাবেই দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এখন ভাইয়ের ছেলেরা সেই ভাগ মানতে চাইছে না। আমাদের প্রাপ্য জমি ছেড়ে পেছনের দিকে সরে যেতে বলছে। আমরা কারও সম্পত্তি চাই না, শুধু বাবার রেখে যাওয়া ন্যায্য অধিকারটুকু চাই। জীবনের শেষ সময়ে এসে পৈতৃক ভিটেমাটি হারানোর ভয়ে আমরা দিশেহারা। অন্যদিকে অভিযুক্ত ভাইপোদের বক্তব্য, তাঁদের ফুফুরা যে পরিমাণ জমির অংশ পাবেন, তা জমির পেছনের দিকে ভোগদখল করতে পারেন। তাঁদের বাবা মারা যাওয়ার পর তাঁরা এক ফুফুর কাছ থেকে জমি কিনেছেন। প্রয়োজনে অন্য ফুফুরাও তাঁদের কাছে জমি বিক্রি করতে পারেন। তবে তাঁদের দাবি, বাবা ও চাচারা যেভাবে জমি ভাগ করে দখল বুঝিয়ে দিয়েছিলেন, তাঁরা সেই বণ্টন মানতে রাজি নন। এদিকে বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে ১৪৪ ধারায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। তবে আদালতের আদেশের প্রকৃত শর্ত ও মামলার বর্তমান অবস্থা যাচাই করা প্রয়োজন।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সম্পত্তি প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী বৈধ ওয়ারিশদের মধ্যে বণ্টিত হবে। শুধু মৌখিকভাবে জমি ভাগ করে দীর্ঘদিন ভোগদখলে থাকলেই সব ক্ষেত্রে চূড়ান্ত মালিকানা বা আইনগত বণ্টন প্রমাণিত হয় না। জমির প্রকৃত মালিকানা, ওয়ারিশদের প্রাপ্য অংশ, পূর্বের বণ্টন, দলিল, খতিয়ান ও দখলের বিষয়গুলো যাচাই করে সিদ্ধান্ত নিতে হয়।

এ ক্ষেত্রে উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্ট পক্ষ দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা (Partition Suit) দায়ের করে আইনগতভাবে নিজ নিজ অংশ ও সীমানা নির্ধারণের আবেদন করতে পারেন। আদালতের মাধ্যমে বণ্টন সম্পন্ন হলে প্রত্যেকের প্রাপ্য অংশ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা সম্ভব। একই সঙ্গে জমি জবরদখল বা উচ্ছেদের আশঙ্কা থাকলে পরিস্থিতি অনুযায়ী আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করার সুযোগ রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কোনো নারী যেন পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত। জমির মূল দলিল, খতিয়ান, ওয়ারিশ সনদ, পূর্বের বণ্টন এবং ক্রয়-বিক্রয়ের কাগজপত্র যাচাই করে প্রয়োজনে আইনগত প্রক্রিয়ায় সবার প্রাপ্য অংশ নির্ধারণের ব্যবস্থা করা হোক। তাঁদের মতে, প্রভাব বা পারিবারিক চাপ নয়, বরং প্রচলিত আইন ও বৈধ কাগজপত্রের ভিত্তিতেই বিরোধের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। যাতে দুই নারীসহ কোনো উত্তরাধিকারী তাঁদের আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর