শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ টাঙ্গাইলে ইউনিয়ন যুব প্রতিনিধি সম্মেলনে নাগরপুরের যুব নেতাদের অংশগ্রহণ

ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

পাবনার ফরিদপুরে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের অন্যতম ক্যাম্প কমান্ডার হিসেবে পরিচিত বাছির মল্লিককে (৩৮) আটক করেছে থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশের একটি স্থান থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক বাছির মল্লিক ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের শালিকাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঐ এলাকার মৃত আছের মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে একটি দা, একটি ধারালো লোহার ছেন, একটি চাইনিজ চাপাতি, ছয়টি ছোট-বড় ধারালো চাকু, দুটি লাল ও সবুজ রঙের খুর, স্টিলের পাইপযুক্ত চেইন স্প্যানার, একটি লোহার তৈরি হাসুয়া, দুটি লোহার তৈরি বটি, একটি ধারালো দেশীয় কাঁচি, প্লাস্টিকের হাতলযুক্ত একটি লোহার রেত এবং দুটি স্টিলের জিআই পাইপ। পুলিশ এসব আলামত জব্দ করেছে।
পুলিশ জানায়, বাছির মল্লিক দীর্ঘদিন ধরে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এলাকার ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাছির মল্লিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর