শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের হলুদঘর গ্রামে মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

 

এ সময় তিনি বলেন, মসজিদ মহান আল্লাহতালার ঘর। দুনিয়ার বুকে যিনি মসজিদ নির্মান করবেন আখিরাতে তিনি উত্তম প্রতিদানস্বরুপ জান্নাতে একটি ঘর পাবেন। আল্লাহতালার নবনির্মিত এই ঘর নির্মাণে দুই লক্ষাধিক টাকা এমপি তহবিল থেকে অনুদান প্রদান করব।

মিতা ও সারা মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ দেলোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, জামায়াতে ইসলামী মনোনীত ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মেহেদী হাসান, সাঁথিয়া উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ তাজুল ইসলাম।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর