রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন – সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঞ্জিত সাহা কিংশুক।

শনিবার (২৯ আগস্ট) চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে।

নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (আমার দেশ ও ডেইলি অবজারভার) এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (দৈনিক মানবজমিন) নির্বাচিত হন।

এ ছাড়া সহসভাপতি পদে এম এ জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ পদে জাকির সেলিম (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে শুভাশিস ভট্টাচার্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে মো. শিমুল বিশ্বাস (আমার সংবাদ) এবং প্রকাশনা সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম টুটুল (আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহিনুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর), এস এম মাসুদ রানা (আরটিভি) ও মো. জাহাঙ্গীর আলম (দৈনিক ইনকিলাব)।

নির্বাচনে চাটমোহর প্রেসক্লাবের সদস্যরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন নির্বাচিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর