শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে নিহত ১, আহত ১৫

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড নামক স্থানে  সেলফি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝের খালে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১৫ জন। রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দেলোয়ার হোসেন (৫০) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার  করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া সেলফি পরিবহনের বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড নামক স্থানে  পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকরে আহতদের হাসপাতালে পাঠান।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন বাসটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর