শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে সোনালী আশ কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি  প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলো রাণীনগরের কৃতি শিক্ষার্থী রাফি বহুমুখি প্রতিভার অধিকারি দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর আজ ১৭ জুলাই ৭৩তম জন্মদিন- এবিএম ফজলুর রহমান দেশের বিভিন্ন স্থানে বন্যায় মানবিক সেবায় বাংলাদেশ স্কাউটসের স্বেচ্ছাসেবীরা আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালিন সবজি বীজ, সার বিতরণ সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হাই, সাধারণ সম্পাদক ফারুক রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা

কুরারপাড় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী

মো:আবু তালেব, রংপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কুরারপাড় ব্রিজটি পানির তীব্র চাপে কয়েক দফায় দেবে যাওয়ায় বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজসংলগ্ন সড়কটি ধীরে ধীরে ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে কয়েকবার ব্রিজটি দেবে গেলে এলাকাবাসী নিজ উদ্যোগে বস্তায় মাটি ভরে ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করে সাময়িকভাবে যান চলাচলের ব্যবস্থা করেন। কিন্তু স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেওয়ায় বর্তমানে সেই ভরাট করা অংশও আবার দেবে যেতে শুরু করেছে। ফলে সড়কটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
বিশেষ করে ট্রাক, ট্রাক্টর, ধান ও কৃষিপণ্যবাহী যানবাহনসহ অন্যান্য ভারী যানবাহনের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, কুরারপাড় ব্রিজের এই সড়কটি কৈমারী বাজারসহ নোহালী ইউনিয়নের মানুষের জলঢাকা ও কিশোরগঞ্জে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহন এ পথ ব্যবহার করে। সড়কটির বর্তমান বেহাল অবস্থার কারণে যাতায়াতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক ও ব্রিজটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সাময়িক মাটি ফেলে কোনো সমাধান হবে না; বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর