উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬। সোমবার ৬ জুলাই ২০২৬ সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রং বে-রঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়.। এরপর শহীদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) সিরাজগঞ্জ এর উপ পরিচালক মোঃ জিহাদ খান। এরপর পর্যায়ক্রমে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্যে পল্লী উন্নয়নে গ্রাম বাংলার ভূমি শীর্ষক বিস্তারিত আলোচনা করেন। জাতীয় পল্লী উন্নয়ন দিবস ৬ জুলাই পালনের মূল তাৎপর্য হলো, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা, দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লী উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন। উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য কে ধারণ করে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিকতায় সিরাজগঞ্জেও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। প্রতিটি গ্রামই হচ্ছে বাংলাদেশের মূল চালিকাশক্তি। প্রতিটি গ্রামের উন্নয়নমূলক কাজের প্রতি খেয়াল রাখতে হবে। পল্লী উন্নয়ন কে অগ্রাধিকার দিয়ে, সরকারের এই উদ্যোগ প্রমাণ করে, বিএনপি নেতৃত্বাধীন সরকার শহর ও গ্রামের বৈষম্য কমিয়ে টেকসই ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ প্রথমবারের মতো উদযাপিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস। কর্মসূচির মধ্যে ছিল, রং বেরঙ্গের বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন, র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম ( বার), সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মোঃ শাহিনুর ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান দুলাল, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) সিরাজগঞ্জ এর উপ পরিচালক মোঃ জিহাদ খান, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি এবং সমবায়দের প্রতিনিধি মোঃ নুরুল হক,
সভা পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান।