বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে অসুস্থ বিএনপি’ নেতা-নেত্রীর পাশে হাজী মো. আব্দুস সাত্তার

শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
oplus_2

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য  এই মানবিক বার্তা কে সামনে রেখে, অসুস্থ বিএনপি নেত্রী ও নেতার পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসুস্থ মানুষের কষ্ট লাঘবে তিনি নিজ উদ্যোগে তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ম‌হিলা দ‌লের  সিনিয়র সহ-সভাপতি মেরিনা সুলতানা ( মেরী)র  বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন হাজী মোঃ আব্দুস সাত্তার। একই সঙ্গে তিনি মাছুমপুর মহল্লায় গিয়ে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব  এবং  শ্রমিক নেতা  হাসিনুর রহমান হাসু’র সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় অসুস্থ দুই নেতার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি।
অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ কে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে হাজী আব্দুস সাত্তার বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই পৃথিবী তৈরি হয়েছে এ’কে অপরের উপকার করার জন্য। একজন মানুষ যখন অসুস্থ হয়ে কষ্টে থাকেন, তখন তার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। মৃত্যুর পরে অনেক মানুষ পাশে দাঁড়ালেও সেই সহযোগিতা আর কাজে আসে না। তাই জীবিত অবস্থায় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। মানুষের জন্য করা ভালো কাজই সবচেয়ে বড় সম্পদ। সমাজে যদি সবাই একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়, তাহলে অনেক মানুষের কষ্ট কমে যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো বৃক্ষরোপণ, রাস্তাঘাট মেরামত সহ  নানা উদ্যোগের মাধ্যমে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
তার এই সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে অসুস্থ বিএনপি নেত্রী মেরিনা সুলতানা  মেরী ও হাসিনুর রহমান হাসু বলেন, অসুস্থতার সময়ে একজন মানুষের পাশে দাঁড়ানো অনেক বড় বিষয়। হাজী আব্দুস সাত্তার তাদের খোঁজ নিতে এসে যে সহমর্মিতা দেখিয়েছেন, তা তাদের মানসিক শক্তি বাড়িয়েছে। তারা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর