পাবনা জেলার মে মাসের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশি কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপে এ সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয় এবং তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার তদন্ত ও নিষ্পত্তিসহ সার্বিক পুলিশি কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে মো. আশাদুর রহমানকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রতিক্রিয়ায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি মো. আশাদুর রহমান জানান, “পুরস্কার প্রাপ্তি অবশ্যই একটি আনন্দের বিষয়, তবে থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে আমরা কতটুকু সেবা দিতে পেরেছি তা জানিনা কিন্তু ঈশ্বরদী সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগি কামনা করছি। জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে ঈশ্বরদী সার্কেল ও ঈশ্বরদী থানার পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।