শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়া র‌্যাবের অভিযানে গাঁজাসহ ব্যবসায় গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদারীপুরের ব্যবসায়ি নিতীশ বালা গ্রেফতার। আগৈলঝাড়া থানায় র‌্যাবের মামলা দায়ের।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্তি পুলিশ সুপার মো. তাজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের উত্তম মজুমদারের বাড়ির সামনে থেকে ৩শ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামী নিতিশ বালা (৩২)কে গ্রেফতার করে। এসময় নিতিশের কাছ থেকে মাদক বিক্রির ১৬শ টাকা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত নিতিশ মাদারীপুরের ডাসার থানার নবগ্রামের নিরাঞ্জন বালার ছেলে ও নবগ্রাম কল্যান সমিতির অন্যতম সদস্য।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিতিশ একজন পেশাদার মাদক ব্যবসায়ি। সে দীর্ঘদিন ডাসার থানা এলাকা, আগৈলঝাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে।এঘটনায় বুধবার সকালে র‌্যাব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে, নং-১৩ (২৬.৮.২০)। নিতিশের বিরুদ্ধে আরও একটি মাদক মামলা রয়েছে।

অপরদিকে উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামে চুরি মামলার সন্দেহভাজন আসামী রাকিব ঘরামী (২০)কে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে এসআই মনির। গ্রেফতারকৃত রাকিব ডাসার থানার পশ্চিম বালিগ্রামের খলিল ঘরামীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর