শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোরে ৪ ভূয়া ম্যাজিস্ট্রেট আটক করেছে পুলিশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

ম্যাজিস্টেট পরিচয় দিয়ে ধানের মিলে ১০ হাজার টাকা জরিমানা করায় পুলিশ তাদেরকে আটক করেছে। আটককৃতরা হলো, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুলইসলাম, খুলনার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে শাহাদৎ হোসেন এবং খালিশপুর উপজেলার গোয়ালখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেয়ে ইতিখাতুন ও বাবুর আলীর ছেলে মোস্তফা কামাল। পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে আটককৃতরা একটি প্রাইভেট কারে ( ঢাকা মেট্টো গ ২৩-৪৩২৯) অভয়নগর উপজেলার মাগুরা বাজারের আব্দুল মজিদ বিশ্বাসের ধানের মিলে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মিলের কাগজপত্র দেখতে যান।

 

এরপর তাদের কাগজপত্র ঠিক নেই দাবি করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় মিলের মালিক আব্দুল মজিদ কৌশলে উপজেলায় যোগাযোগ করে ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি জানতে পেরে তাদের কাছ থেকে সময় নেয়। এসময় তারা মণিরামপুরের মধ্যে আদালত পরিচালনার জন্য যান এবং টাকা যোগাড় করার নির্দেশ দেন।বিষয়টি অভয়নগর উপজেলা প্রশাসন জানতে পেরে মণিরামপুর উপজেলা প্রশাসনকে জানায়। মণিরামপুর প্রশাসন গাবুখালী বাজার থেকে তাদেরকে আটক করে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

 

পুলিশ সেখান থেকে তাদেরকে আটক করে। প্রসঙ্গত. আটক ৪ প্রতারক ইতোপূর্বে অভয়নগরে বিভিন্ন বাজারে আদালত বসিয়ে জরিমানা নামে টাকা আদায় করার অভিযোগ রয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম প্রাইভেটকারসহ চার ভূয়া ম্যাজিস্ট্রেট আটকের সংবাদ নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর