বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে মাদক কারবারীসহ ৪ যুবক আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:০৮ অপরাহ্ন
oplus_0

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ পিস ইয়াবা সহ ৪ যুবককে আটক করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রবিন মার্কেট এলাকা থেকে মোঃ শাহিন ইসলাম (২৬) নামে এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়। শাহিন পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন উত্তর বটিনা নামাজপড়া এলাকার মৃত: জামাল হোসেন দুদুর পুত্র। ওই দিন রাতে পুলিশ উপজেলার ফকিরগঞ্জ বাজারের গরু হাটি এলাকায় পৃথক এক অভিযানে তিন মাদক সেবনকারীকে হাতে নাতে আটক করেন। আটককৃত মাদকসেবনকারীরা হলো, ছোটদাপ গ্রামের মোঃ সইম উদ্দীনের পুত্র তৈয়ব আলী (৩০) , একই গ্রামের মোঃ আজগর আলীর পুত্র হাসান আলী (২০) ও সুখাতী গ্রামের মৃত: কলিম উদ্দীনের পুত্র ফরিদুল ইসলাম (২৬)। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সত্যতা নিশ্চিত তরে বলেন, চলমান জ¦ালানি সংকটে পুলিশ অক্লান্ত পরিশ্রম করছে। এরপরেও মাদক প্রতিরোধে আটোয়ারী থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। আটককৃতদের একজনের নামে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। অপর তিনজনকে সাধারণ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর