সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২, আদালতে দায় স্বীকার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

 

টাঙ্গাইলের বাসাইলে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামীরা স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাত্রখাতা চৌকিদারপাড়া এলাকার আবদুল শেখের ছেলে সবুজ মিয়া (৩৬) ও আযহার মন্ডলের ছেলে জহিরুল ইসলাম (৩৯)। এসময় তাদের কাছ থেকে একটি পুরাতন লুন্ঠিত মোবাইল ফোন ও লুঙ্গি উদ্ধার করা হয়। এরআগে গত ২৭ জানুয়ারি সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ ঘর থেকে মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তার স্ত্রী রেজিয়া বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, উপজেলার ঘোষাখালী গ্রামের বাসিন্দা মোতাহার সিকদার চলতি বছরের ২৫ জানুয়ারি কৃষি জমিতে ধানের চারা রোপন করার জন্য অজ্ঞাত দুইজন শ্রমিক আনেন বাড়িতে। ওইদিন রাতে ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়। আর বৃদ্ধ দম্পতি ঘরের ভেতরে ঘুমান। পরে ২৭ জানুয়ারি রাতের কোনো এক সময় ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। এসময় বৃদ্ধ দম্পতিকে স্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। এ ঘটনায় বাসাইল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘ দুই মাস চেষ্টার পর বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। তারা প্রথমে রেজিয়া বেগমকে ও পরে তার স্বামী মোতাহার সিকদারকে স্বাসরোধে হত্যা করে।’

 

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর