শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

যশোরে দুই সহদরের বিরুদ্ধে কোতয়ালী থানায় লুটের মামলা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর সদর উপজেলার রুপদিয়া জিরাট বোসপাড়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং দোকানে লুটের অভিযোগে দুই সহদরের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামিরা হলো, চাউলিয়া বিশ্বাস পাড়ার জয়নাল বিশ্বাসের দুই ছেলে সাকিল বিশ্বাস (২৮) এবং আশিক বিশ্বাস (২০)। জিরাট বোসপাড়ার ব্যবসায়ী অশোক কুমার রায় থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, রুপদিয়া বাজারে তার রায় স্টোর নামে একটি মুদি দোকান আছে।

 

গত এক মাস ধরে বিভিন্ন স্থানে তার কাছে টাকা দাবি করে আসছে। টাকা না দিলে খুন জখমের হুমকি দেয়। গত ৯ আগস্ট বিকেলে দুই ভাইসহ অজ্ঞাত ৩/৪ জন তার দোকানে যায় এবং চাকু দেখিয়ে হুমকি দিয়ে দোকান থেকে ৫ বস্তা চাল, ১৫ লিটার তেল, বিভিন্ন প্রকার সাবান, ডিটারজেন্ট পাউডার, সিগারেট এবং ক্যাশ বাক্সে রাখা ৫৭ হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দেয় যে-কাউকে বললে খুন করে দেয়া হবে । এই ঘটনার পর গত ১৬ আগস্ট ফের ওই দোকানে যায় এবং অস্ত্র দেখিয়ে হুমকি দেয়।

 

এর আগে গত ২৮ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তার বাড়িতে গিয়ে খোঁজ করে। তাকে না পাওয়ায় ঘরের মধ্যে ঢোকে। এবং তার মা অনীমা বালার একটি সোনার চেইন নিয়ে যায়। তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। কোন প্রতিকার না পেয়ে থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর