বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

গৌরনদীতে স্বর্নের দোকানে চুরি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ৫:৫৮ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের স্বর্না জুয়েলার্স নামের একটি দোকানে শনিবার দিবাগত গভীর রাতে দোকানের তালা ভেংগে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।

দোকান মালিক রিপন সরকার জানান, শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যান। রবিবার সকালে দোকানে এসে সাটারের তালা ও সিন্ধুক ভাংগা দেখতে পান। তিনি আরও জানান, তার দোকান থেকে ১২ ভরি স্বর্ন, ৫০০ ভরি রুপা ও নগদ ৮০ হাজার টাকা চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। এঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর