সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:৫২ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ডে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা গেছে, সম্প্রতি বাসাইল বাজারসহ বিভিন্ন বাজারের দোকানে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা হচ্ছে। এমন অভিযোগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বাসাইল বাসস্ট্যান্ডের আলম ট্রেডার্সের মালিককে ৪হাজার টাকা জরিমানা করা হয়।

এরআগে সম্প্রতি একই অভিযোগে বাসাইল বাসস্ট্যান্ড এলাকার লিটন মেশিনারিজ ও আসলাম এন্টারপ্রাইজের মালিককে জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর