সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পৈতৃক জমি নিয়ে ভাইপোদের সঙ্গে বিরোধ, উচ্ছেদের শঙ্কায় দুই বোনের কান্না বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বেনাপোল ক্রীড়া একাডেমির প্রস্তুতি ও পরিচিতি সভা  ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেনুয়ায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন সংসদ সদস্য- ফয়সল আমীন মনের কথা কাব্যাচরে প্রকাশিত – এস এম মনিরুজ্জামান আকাশ দেবোত্তর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা লামায় নদী থেকে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

গুরুদাসপুরে ‘ইউসিসিএ’ এর ৪২তম বাজেট অধিবেশন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে মোট প্রায় ৭৪ লাখ টাকার বাজেট পেশ করা হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ফাহমিদা আফরোজ। উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. আব্দুর রশিদ প্রধানের সভাপতিত্বে সভায় ৩৩ লাখ ৬৬ হাজার ৪০০ টাকার বাজেট পেশ করা হয়। যার ব্যয় ধার্য্য ২২ লাখ ৩৩ হাজার ২০০ টাকা এবং উদ্বৃত্ত ১১ লাখ ৩৩ হাজার ২০০ টাকা ধরা হয়েছে।

অপরদিকে মহিলা সবমায় সমিতির উন্নয়ন অনু বিভাগের ৪০ লাখ ৩২ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৪২ হাজার টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ১১ লাখ ৯০ হাজার টাকা।

সভায় বিশেষ অতিথির মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার নির্মল কুমার, সাংবাদিক আলী আক্কাছ, মুক্তিযোদ্ধা মো. রওশন আলী ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূর আলম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর