সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ ১ আসনে জামায়াতের প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের জনতার ইশতেহার 

মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন

মানিকগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক জনসাধারণের সামনে তাঁর জনতার ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলো তুলে ধরেছেন। ইশতেহারে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও নৈতিক সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ইশতেহারের ৬ নম্বর দফায় চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জোরদার অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে যোগাযোগ ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাস্তাঘাট নির্মাণ, প্রয়োজনীয় সেতু ও কালভার্ট স্থাপনসহ টেকসই অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়।

অন্যদিকে, ইশতেহারের ৯ নম্বর দফায় “মাদকমুক্ত মানিকগঞ্জ-১: আমাদের অঙ্গীকার” শিরোনামে সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানানো হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র (রিহ্যাব) স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মানিকগঞ্জ-১ আসন থেকে মাদকের মূল উৎপাটনের ঘোষণা দেওয়া হয়।

প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক বলেন, একটি সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ে তুলতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। তিনি আরও বলেন, এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি অভিভাবক তাঁর সন্তানকে নিয়ে শতভাগ নিশ্চিন্ত থাকতে পারবেন।

জনতার ইশতেহারে উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে একটি মানবিক ও কল্যাণমুখী মানিকগঞ্জ-১ আসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। “সুস্থ সমাজ, সুন্দর জীবন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর