বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:১২ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান-এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শাকিল উজ্জামানের বাবা ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ গোপালপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান-এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়ে তুলতে শাকিল উজ্জামান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের মাধ্যমে টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর