সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাগরপুরের বেকড়া ইউনিয়নে যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ইউনিয়ন জামায়াত অফিসে শাখা যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামসুল হক, সেক্রেটারি মাওলানা ছামিনুর ইসলাম, সহ-সেক্রেটারি মো. নূরুল আলম এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের কার্যকরী সদস্য মো. তারিকুল ইসলাম, মো. আব্দুর রহমান এবং নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতের সদস্য মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় ইউনিয়নের সকল যুব দায়িত্বশীল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর