বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

বীরগঞ্জে দারুল উম্মাহ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দারুল উম্মাহ একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) বাজার সংলগ্ন দারুল উম্মাহ একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্বারীয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আজিজুল ইসলাম দিনাজপুরী,দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুফ্তী আসাদুল্লাহ সাইফী, দারুল উম্মাহ একাডেমির পরিচালক মাওলানা হারুন-অর-রশিদ, প্রধান শিক্ষক মাওলানা বেলাল হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়, অভিভাবক-শিক্ষক সমন্বিত ভূমিকা এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, ধর্মীয় সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড, আর তা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অপরিহার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর