সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও লং মার্চ টু বর্ডার

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ন

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও ‘লং মার্চ টু বর্ডার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় সময় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে বেনাপোলের সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।
পরে মিছিলটি বেনাপোলের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে সীমান্ত অভিমুখে অগ্রসর হয়ে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শার্শা উপজেলা শাখার আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশের আধিপত্যমূলক আচরণ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করছে। এ পরিস্থিতিতে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, যশোর জেলা শাখা (সাবেক)বৈষম্য বিরতি ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব রেজওয়ান হোসেন আকাশ,ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই যোদ্ধার মুশফিকুর রহমান সাকিব,বেনাপোল পৌর শাখা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল্লাহ আল গালিব,বেনাপোল পৌর শাখা সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, বেনাপোল থানার ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ শার্শা উপজেলার সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর